প্রায় ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৫৬ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সংবাদ সংগ্রহ ও প্রচারের জন্য নির্বাচন কমিশন (ইসি) প্রায় চার হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে।

সোমবার (২৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা এ তথ্য জানিয়েছে। কমিশন জানিয়েছে, সরকার অনুমোদিত সব মিডিয়া হাউজের সাংবাদিক ও স্টাফরা সাংবাদিক কার্ড ও গাড়ির স্টিকার পাবেন। আগ্রহীরা ৩ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

ইসির তালিকা অনুযায়ী, টিভির অনলাইন পোর্টাল ১৮টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১২৯টি, আঞ্চলিক অনলাইন মিডিয়া ৬১টি, অনলাইন নিউজ পোর্টাল ২৬৩টি।

সংবাদপত্রের মধ্যে দৈনিক ১৩৯৭টি, অর্ধসাপ্তাহিক ৩টি, সাপ্তাহিক ১২৩১টি, পাক্ষিক ২১৫টি, মাসিক ৪৫১টি, দ্বিমাসিক ৯টি, ত্রৈমাসিক ৩৭টি, চতুর্মাসিক ১টি, ষাণ্মাসিক ২টি এবং বার্ষিক ২টি। এর মধ্যে ঢাকায় প্রকাশিত পত্রিকা ১৪২২টি এবং ঢাকার বাইরে ১৯৩৫টি।

মোট মিলিয়ে ৩৮১৮টি গণমাধ্যমকে ভোটের পাস দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970