ভেঙে দেওয়া হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম
বিএনপি সরকারের শপথ গ্রহণের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরে একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। একই রাতে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে গেজেট প্রকাশ করা হয়।
গেজেটে বলা হয়েছে, সংবিধানের ৫৬ অনুচ্ছেদ (৩) অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ আস্থাভাজন সংসদ সদস্য তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাষ্ট্রপতি। তার নেতৃত্বে নতুন সরকার গঠন সংক্রান্ত অনুমোদনও দেয়া হয়েছে। এ নির্দেশের সঙ্গে সঙ্গে বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্বয়ংক্রিয়ভাবে বিলুপ্ত বলে গণ্য হবে।
এছাড়াও তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আলাদা গেজেটও প্রকাশ করা হয়েছে।