নিজ এলাকায় চাঁদাবাজি-সন্ত্রাস রোধে হটলাইন চালু করলেন পরিবেশমন্ত্রী মিন্টু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) এলাকা চাঁদাবাজি, সন্ত্রাস ও অন্যায়মুক্ত রাখতে হটলাইন চালু করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

তিনি জোর দিয়ে জানিয়েছেন, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। অভিযোগ জানানোর জন্য তিনি ০১৭৩০০০৪৮৪৪ নম্বরও প্রকাশ করেছেন।

নিজের ফেসবুক স্ট্যাটাসে মন্ত্রী লিখেছেন, “ফেনী-৩ এলাকা চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনার দেওয়া তথ্য গোপন রাখা হবে।” একই সঙ্গে তিনি সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানিয়েছেন।

স্থানীয়রা আশা করছেন, এই হটলাইন কার্যকরভাবে বাস্তবায়িত হলে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত হবে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে মিন্টু মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রিত্ব নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি ও উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970