জামিনে কারামুক্ত আওয়ামী লীগের সাবেক এমপি দবিরুল

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

গ্রেফতারের দেড় বছর পর ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম জামিনে কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে তিনি মুক্তি পান। একই দিন ঠাকুরগাঁওয়ের আদালত তার জামিন মঞ্জুর করেছিলেন।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার গণমাধ্যমকে কারামুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

দবিরুলকে ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার করা হয়। একই মামলায় তার ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেফতার হন, যিনি এখনও দিনাজপুর কারাগারেই রয়েছেন।

দবিরুলের পরিবার জানিয়েছেন, দীর্ঘদিন কারাবন্দী থাকার কারণে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, কারাগারে চিকিৎসার অভাবে তার হাঁটাচলা করার ক্ষমতাও কমে গেছে।

এর আগে ৭ ফেব্রুয়ারি দিনাজপুর কারাগারে অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970