ঈদুল ফিতরে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
ছবি: সংগৃহীত
ঈদুল ফিতর উপলক্ষে দেশের সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সংবাদপত্র মালিক সমিতি।
মঙ্গলবার সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে।
এ সিদ্ধান্তের ফলে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত দেশের কোনো দৈনিক সংবাদপত্র প্রকাশিত হবে না।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঈদ উপলক্ষে সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটি বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছুটি শেষে আগামী ২৫ মার্চ থেকে আবার নিয়মিতভাবে সংবাদপত্র প্রকাশ শুরু হবে।