হাদি হত্যার আসামিদের সহায়তার অভিযোগে ভারতে গ্রেপ্তার ১
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৯:০৩ পিএম
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে ভারতে অনুপ্রবেশে সহায়তার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে ভারতের বিশেষ টাস্ক ফোর্স। গ্রেপ্তার ব্যক্তির নাম ফিলিপ সাংমা।
শুক্রবার (১৩ মার্চ) দিবাগত রাত থেকে শনিবারের মধ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানিয়েছে ভারতের বিশেষ টাস্ক ফোর্স।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, ফিলিপ সাংমা হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন। এ অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাকে বিশেষ টাস্ক ফোর্সের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ভারতের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।