সৌদিতে মিসাইল হামলায় নিহত মোশাররফ হোসেনের মরদেহ ঢাকায় এসেছে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৫:৫৪ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের আল-তোয়াইক এলাকায় ইরানের মিসাইল হামলায় নিহত বাংলাদেশি মোশাররফ হোসেনের (৩৮) মরদেহ দেশে পৌঁছেছে।

শুক্রবার সকাল ১০টা ৪৮ মিনিটে মরদেহ বহনকারী উড়োজাহাজ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে মরদেহ গ্রহণের সময় উপস্থিত ছিলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তারা নিহতের পরিবারকে সান্ত্বনা দেন।

মোশাররফ হোসেন গত ৮ মার্চ সৌদিতে মিসাইল হামলায় নিহত হন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখিপুরে। চাকরির সুবাদে তিনি ৮ বছর আগে সৌদিতে যান। দেশে তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তান রয়েছেন।

বেলা ১১টায় শাহজালাল বিমানবন্দরের ৮ নম্বর ফটকের সামনে তার স্বজনরা মরদেহ গ্রহণ করেন এবং মোশাররফ হোসেনের স্মৃতিচারণ করে কান্না করেন।

নিহতের চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “আমি মোশাররফ হোসেনকে সৌদি পাঠিয়েছিলাম। মাঝে মাঝে তার সঙ্গে কথা হতো। এই অবস্থায় তার মৃত্যু খুবই কষ্টের। পরিবারের পাশে দাঁড়াতে সরকারের প্রতি আহ্বান জানাই।”

তিনি আরও জানান, মৃত্যুর ঠিক ৩০ মিনিট আগে মোশাররফ হোসেন স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং ছেলেদের ঈদের জামা কিনে দেওয়ার জন্য টাকা পাঠাবেন বলেছিলেন। কিন্তু ডিউটির সময় ঘটে যাওয়া মিসাইল হামলায় সব শেষ হয়ে যায়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970