এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবারই সমান অধিকার: ডেপুটি স্পিকার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংবিধান অনুযায়ী ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে দেশের সবাই সমান অধিকার ভোগ করে।

রোববার দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, “আমরা সবাই এ দেশের নাগরিক। সবার সমান অধিকার রয়েছে। কেউ সংখ্যালঘু বা ‘মাইনরিটি’ নয়। নিজেদের সংখ্যালঘু ভেবে হীনমন্যতায় ভোগার কোনো কারণ নেই। তরুণ প্রজন্মকে এমন ধারণা থেকে বেরিয়ে আসতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তবারক হোসেন খোকন। এতে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, ইউএনও আফরোজা আফসানা এবং জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970