ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:১৯ এএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটি শেষে নাড়ির টান ছেড়ে আবারও রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সোমবার ভোর থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি বেড়েছে।

তবে ঈদের আগের মতো তীব্র ভিড় বা ভোগান্তি ছাড়াই এবারের ফিরতি যাত্রা অনেকটাই স্বস্তিদায়ক বলে জানিয়েছেন যাত্রীরা। দীর্ঘ ছুটির কারণে ধীরে ধীরে রাজধানীতে ফেরায় যাতায়াতের চাপও তুলনামূলক কম ছিল।

রোববার বিকেল থেকেই কমলাপুর স্টেশনে ট্রেনগুলোতে যাত্রীদের উপস্থিতি বাড়তে থাকে। নোয়াখালী থেকে ছেড়ে আসা উপকূল এক্সপ্রেস প্রায় এক হাজার যাত্রী নিয়ে বিকেলে ঢাকায় পৌঁছায়।

ওই ট্রেনের যাত্রী মোস্তাফিজুর রহমান জানান, সোমবার থেকে কর্মস্থল খোলা থাকায় পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে তিনি ঢাকায় ফিরেছেন। তার মতে, বাসের তুলনায় ট্রেনে যাতায়াত বেশি স্বাচ্ছন্দ্যের হওয়ায় তিনি নিয়মিত এ মাধ্যম বেছে নেন।

একই ট্রেনের আরেক যাত্রী শাহজালাল বলেন, এক সপ্তাহ আগে গ্রামে গিয়েছিলেন তিনি। এখন জীবিকার প্রয়োজনে আবারও কর্মস্থলে ফিরছেন।

অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও ভোর থেকেই দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোতে যাত্রীদের ভিড় বাড়তে দেখা গেছে।

যাত্রীরা জানান, দীর্ঘ ছুটিতে স্বজনদের সঙ্গে সময় কাটিয়ে তারা বেশ আনন্দিত। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় ফিরতে পেরে স্বস্তিও প্রকাশ করেছেন তারা।

তবে ফিরতি যাত্রার মাঝেও ভিন্ন চিত্র দেখা গেছে। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেককে ঢাকা ছাড়তে দেখা গেছে। মূলত টিকিটের সংকট ও অতিরিক্ত ভিড় এড়াতে যারা রাজধানীতেই ঈদ উদযাপন করেছেন, তারা এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে গ্রামের পথে রওনা দিচ্ছেন।

বিকেলে জামালপুরগামী যমুনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রীতে পূর্ণ ছিল। সপরিবারে গ্রামে যাওয়া যাত্রী তরিকুল ইসলাম জানান, ঈদের আগে টিকিট না পাওয়ায় এখন গ্রামে যাচ্ছেন আত্মীয়স্বজনদের সঙ্গে দেখা করতে। তার মতে, নির্বিঘ্নে যাতায়াতের জন্য ঈদের পরের সময়ই সবচেয়ে উপযোগী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970