চাকরি হারালেন ৪৩তম বিসিএসের ৪ পুলিশ কর্মকর্তা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০৮:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
বিসিএস (পুলিশ) ক্যাডারের ৪৩তম ব্যাচের চারজন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে। এটি করা হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী।
বুধবার, ২৫ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
অপসারিত কর্মকর্তারা হলেন:
১. সাজিদ বিন কামাল, বিপি-৯৭২৫৯০০১৯৩
২. রতন বালা, বিপি-৯৬২৫৯০০২৭৮
৩. মো. আব্দুল আজিজ, বিপি-৯৮২৫৯০০২৭৩
8. তাহমিদ আহমদ, বিপি-৯৭২৫৯০০২৪৯
তবে এই প্রজ্ঞাপনে শিক্ষানবিশ পুলিশ কর্মকর্তাদের চাকরি থেকে অপসারণের কারণ উল্লেখ করা হয়নি।