সংকট মোকাবিলায় সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত মন্ত্রণালয়ের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৬:১৩ পিএম

ছবি: সংগৃহীত

জ্বালানি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও তদারকি জোরদার করতে দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। শনিবার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকার সব পেট্রোল পাম্পে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন ট্যাগ অফিসার নিয়োগ করবে। এছাড়া অন্যান্য জেলা ও বিভাগীয় শহরে সংশ্লিষ্ট জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ এলাকার প্রতিটি পেট্রোল পাম্পের জন্য একজন করে সরকারি কর্মকর্তাকে ট্যাগ অফিসার হিসেবে দায়িত্ব দেবেন।

নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের নির্ধারিত নিয়ম অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবেন। পাশাপাশি প্রতিদিনের কার্যক্রমের প্রতিবেদন জমা দিতে হবে।

এছাড়া প্রতিটি পেট্রোল পাম্পের সার্বিক তথ্য নিয়মিতভাবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের কাছে পাঠানোর জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সংস্থাগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970