ভারত থেকে আসছে ২০০ রেল কোচ: সংসদে রেলপথমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২৬, ০৫:২২ পিএম

ছবি: সংগৃহীত

চলতি বছরের মধ্যেই ভারত থেকে ২০০টি ব্রডগেজ রেল কোচ দেশে আনা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে বিভিন্ন সদস্যের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।

মন্ত্রী জানান, ২০২৬ সালের জুন থেকে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এসব কোচ বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোচগুলো হাতে পাওয়ার পর নতুন ট্রেন চালুর লক্ষ্যে রুট নির্ধারণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের অর্থায়নে এসব কোচ সংগ্রহের কার্যক্রম চলছে।

এদিকে সংসদে আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে মোট রেলপথের দৈর্ঘ্য ৩ হাজার ৪২৮ দশমিক ৯ কিলোমিটার। এর মধ্যে মিটারগেজ ১ হাজার ৫৯১ দশমিক ৪৩ কিলোমিটার, ব্রডগেজ ১ হাজার ৬৬ দশমিক ৬০ কিলোমিটার এবং ডুয়ালগেজ ৭৭০ দশমিক ০৬ কিলোমিটার।

রেলওয়ের নেটওয়ার্ক সম্প্রসারণে বিভিন্ন প্রকল্পের আওতায় ব্রডগেজ ও ডুয়ালগেজ লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে ঢাকা থেকে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার সঙ্গে ১৫টি আন্তনগর ট্রেন চলাচল করছে। নতুন কোচ যুক্ত হলে উত্তরাঞ্চলের আরও কিছু জেলায় আন্তনগর ট্রেনের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970