সপরিবারে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, নেপথ্যে যে কারণ

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মে ২০২৬, ০৯:৪০ পিএম

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে যুক্তরাজ্যের রাজধানী লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অস্ত্রোপচারের ফলোআপ পরীক্ষার অংশ হিসেবে তার প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হবে।

শুক্রবার রাষ্ট্রপতির প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির সঙ্গে সফরে থাকবেন তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা, পরিবারের সদস্যরা, ব্যক্তিগত চিকিৎসক এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

লন্ডনে কেমব্রিজের একটি বিশেষায়িত হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হবে বলে জানা গেছে। সফর শেষে আগামী ১৮ মে তার দেশে ফেরার কথা রয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৮ অক্টোবর সিঙ্গাপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কার্ডিয়াক বাইপাস সার্জারি সম্পন্ন হয়। এরপর থেকেই নিয়মিত ফলোআপ চিকিৎসার অংশ হিসেবে তার স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970