যুক্তরাষ্ট্রের ওপর ‘বাজি’ ধরলে কখনো ‘পস্তাতে হবে না’: রাষ্ট্রদূত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৬, ০৯:১৬ পিএম

ছবি: সংগৃহীত

চীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল আলোচিত সফরকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। সফরটি নিয়ে সম্ভাব্য অগ্রগতি ও বিভিন্ন দিক জানতে আগ্রহ দেখাচ্ছে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের প্রভাবশালী কয়েকটি দেশ। এরই ধারাবাহিকতায় ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে গণমাধ্যমকর্মীরা আলোচনার বিষয়বস্তু জানতে চাইলে মার্কিন রাষ্ট্রদূত সরাসরি রাজনৈতিক মন্তব্য এড়িয়ে ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গ তুলে কূটনৈতিক ভঙ্গিতে প্রতিক্রিয়া জানান।

তিনি বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয় তুলে নিয়ে যুক্তরাষ্ট্র ফুটবল দল বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে। তাই তিনি পররাষ্ট্রমন্ত্রী এবং বাংলাদেশের জনগণকে আসন্ন ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানাতে এসেছেন।

বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আরও বলেন, “দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970