১২ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ১০:৫৯ এএম

১২ রাজনৈতিক দলের সঙ্গে ইসির সংলাপ শুরু। ছবি: সংগৃহীত

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ১২টি দলের সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে ইসির সম্মেলনকক্ষে এ বৈঠক শুরু হয়। এর আগে গত বৃহস্পতিবার প্রথম দিনের আলোচনা শেষে ইসি অংশগ্রহণকারী দলগুলোর নাম প্রকাশ করে।

ইসি সূত্র জানায়, দিনের প্রথম সেশনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হচ্ছে। দ্বিতীয় সেশনে বিকেল ২টা থেকে ৪টা পর্যন্ত বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে মতবিনিময় করবে ইসি।

বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৩টি, যার মধ্যে বিএনপি ও জামায়াতও রয়েছে। তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), ফ্রিডম পার্টি ও ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের নিবন্ধন বাতিল করা হয়েছে।

অন্যদিকে নতুন রাজনৈতিক দল- জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আমজনগণ পার্টি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল–মার্কসবাদীর নিবন্ধন চূড়ান্ত করতে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি না থাকলে ১২ নভেম্বরের পর দলগুলো তাদের নিবন্ধন সনদ পাওয়ার কথা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970