‘যারা একসময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে’

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০১:০০ এএম

ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “যারা একসময় মানুষকে ফাঁসি দিয়েছে, আজ তাদেরই ফাঁসির রায় হয়েছে।” তার মতে, মানুষের কর্মই শেষ পর্যন্ত তার ফল এনে দেয়।

সোমবার রাত ৮টায় কক্সবাজারের টেকনাফে আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও দাওরায়ে হাদিসের দস্তারবন্দী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

খালিদ হোসেন বলেন, “আল্লাহ কাউকে কখনো ছেড়ে দেন না। অতীতের অন্যায় ও অবিচার একসময় ইতিহাসের হাতেই ধরা পড়ে। তাই ক্ষমতার ঔদ্ধত্যে নয়—ন্যায়, সত্য ও নৈতিকতার পথে চলার মধ্যেই মুক্তি।”

তিনি আরও বলেন, এই ঘটনাগুলো থেকে শিক্ষা নেওয়া জরুরি, কারণ কোনো অন্যায় কখনো অদৃশ্য থাকে না।

মাদকবিরোধী বক্তব্যে ধর্ম উপদেষ্টা ইয়াবাকে ‘হারাম’ উল্লেখ করে বলেন, “ইয়াবা ব্যবসা করবেন না, ইয়াবা বিক্রি করবেন না। ইয়াবা খেয়ে সমাজে হত্যাকাণ্ড, অশান্তি ও পরিবারে ভাঙন তৈরি হচ্ছে। তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, ধর্মীয় প্রতিষ্ঠান ও রাষ্ট্র—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

ইসলামিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার বিষয়ে তিনি বলেন, “ধর্মীয় মূল্যবোধ ও জাতির স্বার্থ রক্ষায় ইসলামি দলগুলো এক হলে দেশ আরও শক্তিশালী ও শান্তিপূর্ণ হবে।

নিজের দপ্তরের কর্মকাণ্ড নিয়ে তিনি দাবি করেন, “আমি ধর্ম মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত করেছি। অনেক টাকা রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিয়েছি। সুস্থ ভাবনায় দেশ পরিচালনা সম্ভব। ইনশাআল্লাহ, এই রাষ্ট্র একদিন আলেমদের হাতেই আসবে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970