হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়: রাশেদ প্রধান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, হিন্দুস্তানের আধিপত্য ও আগ্রাসনের প্রতিবাদ জানাতে ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনের জন্য তিনি এসেছিলেন। অতীতে মিছিলের কারণে পুলিশ বাধা দিয়েছিল, তাই এবার দেশের মানুষের পক্ষ থেকে একা যান এবং সঙ্গে রাজনৈতিকভাবে কর্তৃত্ব প্রতিরোধের প্রতীক হিসেবে কালো গোলাপ নিয়ে আসেন। তবুও পুলিশ তাকে বাধা দেয়।

রাশেদ প্রধান বলেন, “হিন্দুস্তান বাংলাদেশের ফুলকেও ভয় পায়। গতকাল দিল্লিতে রাত ৯টায় বাংলাদেশি দূতাবাসে হামলা হয়েছে। ভারতীয় পুলিশ বাধা দেওয়ার বদলে পাশে দাঁড়িয়ে দেখেছে এবং হেসেছে। আর আমার দেশের পুলিশ সুশীল অন্তর্বর্তী সরকারের নির্দেশে ভারতীয় দূতাবাসে নিরস্ত্র একক ব্যক্তি হিসেবে আমাকে ঘৃণা প্রদর্শন ও একটি কালো গোলাপ প্রদানে বাধা দিয়েছে।”

তিনি আরও বলেন, “এই নতজানু পররাষ্ট্র নীতি চলবে না। হিন্দুস্তানের চোখে চোখ রেখে কথা বলতে হবে। ভারতীয় আধিপত্যবাদের কবর রচনা করতে হবে। গণহত্যাকারী হাসিনা ও হাদীর হত্যাকারীদের ফেরত দিন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করুন। সীমান্তে হত্যা, অবৈধ পুশ-ইন ও ভূমি দখল বন্ধ করুন। পানির ন্যায্য হিস্যা বুঝিয়ে দিন। আমাদের আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে বাধ্য করবেন না।”

রাশেদ প্রধান রোববার (২১ ডিসেম্বর) ভারতীয় দূতাবাসে ঘৃণা প্রদর্শনের উদ্দেশ্যে ওসমান হাদীকে গুলি করার স্থান পল্টন বক্স কালভার্ট রোড থেকে গুলশান ভারতীয় দূতাবাস পর্যন্ত একা পায়ে হেঁটে সকাল ১০টায় যাত্রা শুরু করেন। পথ ধরে দেশপ্রেমিক অসংখ্য মানুষ তাঁর সঙ্গে একাত্মতা ঘোষণা করে যোগ দেন। ৬ কিলোমিটারের বেশি পথ হেঁটে বাড্ডা লিঙ্ক রোডে পৌঁছালে পুলিশ তাকে বাধা দেয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970