জামায়াতের ৩ জানুয়ারির মহাসমাবেশ স্থগিত

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম

ছবি: সংগৃহীত

কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার কারণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জানুয়ারি ঘোষিত মহাসমাবেশ স্থগিত করা হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় দলটির পক্ষ থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জামায়াতের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৩ জানুয়ারি দেশের ৯টি কৃষি ও কৃষি-প্রাধান্য বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হওয়ার কারণে মহাসমাবেশ স্থগিত করা হলো।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশের জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ারের পক্ষে প্রকাশ করা হয়েছে।

তথ্য অনুযায়ী, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হলো: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970