পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা’—অভিযোগ মির্জা আব্বাসের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম

ঢাকা-৮ আসনের বিএনপি প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির মির্জা আব্বাস মহিলা কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে, ভালো চলছে। ১২টা ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন ভালো হচ্ছে, সুষ্ঠু হচ্ছে।”

পাটোয়ারীর এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এটা আমার জানা নেই। আমি এই এলাকায় পাঁচ-ছয়বার নির্বাচন করেছি। এমন অভিযোগ কোনো সময় শুনিনি।”

ভোটের সার্বিক পরিবেশ নিয়ে তিনি বলেন, “পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করা হচ্ছে। জনগণ ব্যালটের মাধ্যমে এর জবাব দেবে।”

ফলাফল মেনে নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির এই নেতা বলেন, “কোনো ইঞ্জিনিয়ারিং ফলাফল মেনে নেওয়া হবে না।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970