রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০২ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে বিডিআর সদরদপ্তর পিলখানা হত্যাযজ্ঞে শহিদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এই দাবি জানান।

নাহিদ ইসলাম বলেন, “চব্বিশের জুলাইয়ে গণহত্যা ঠেকাতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেননি। এজন্য তিনি গণহত্যার দায় এড়াতে পারবেন না। সংসদের প্রথম অধিবেশনে তাকে অভিশংসন করা প্রয়োজন। এরপর গণহত্যার দায়ে তাকে গ্রেপ্তার করতে হবে।”

তিনি আরও বলেন, দেশে পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে এবং রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে প্রথম সংসদীয় অধিবেশনেই সব দল একত্রিত হয়ে পদক্ষেপ নেবে। জুলাই আন্দোলনের সময় নীরব ভূমিকা নেওয়ায় রাষ্ট্রপতিকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।

এসময় এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম মন্তব্য করেন, “আওয়ামী লীগ ও সংশ্লিষ্ট অংশীদাররা সেনাবাহিনীকে দুর্বল করার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970