এখন শুধু পাঠ্যপুস্তকে তারেক রহমান এক দফার ঘোষক লেখা বাকি: আসিফ মাহমুদ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৯ এএম
জুলাই অভ্যুত্থান ও ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাস বিকৃতি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, আন্দোলনের প্রকৃত ভূমিকা ও নেতৃত্ব নিয়ে নানা ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
শুক্রবার নিজের ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, অভ্যুত্থানের দুই বছর পার না হতেই এক দফার ঘোষক এবং লংমার্চের পরিকল্পনাকারী নিয়ে বিভ্রান্তিকর দাবি সামনে আসছে। অথচ আন্দোলনের সময় অনেকেই নিজেদের এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় বলে জানিয়েছিল।
তিনি আরও লেখেন, এখন এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যেন পাঠ্যপুস্তকে লেখা হয় এক দফার ঘোষক তারেক রহমান এবং লংমার্চ টু ঢাকার ঘোষক মির্জা ফখরুল ইসলাম আলমগীর।