হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ১০:১১ পিএম

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জরুরি কিছু পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে পরীক্ষা-নিরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন। পরীক্ষার রিপোর্ট পাওয়া গেলে বোর্ড পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেবে।

এর আগে সর্বশেষ গত ১৫ অক্টোবর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং একদিন অবস্থান করে কয়েকটি স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের নানা জটিলতায় ভুগছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970