আমার জানাজায় যেন জামায়াত-শিবিরের কেউ উপস্থিত না থাকে: ছাত্রদল নেতা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০২:১৯ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় মাস্টারদা সূর্যসেন শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু জানিয়েছেন, মৃত্যুর পর তাঁর জানাজায় জামায়াত–শিবিরের কোনো নেতাকে তিনি উপস্থিত দেখতে চান না।

শনিবার (২৯ নভেম্বর) তিনি নিজের ফেসবুক প্রোফাইলে এ ইচ্ছা প্রকাশ করেন।

মিশু লিখেছেন, ছাত্রদলে থেকে তিনি কী পেয়েছেন বা কী পাননি—সেসব পর্যালোচনা মৃত্যুর আগে নয়, পরে হবে। তবে মৃত্যুর পর ছাত্রদলের প্রতি তাঁর একটাই অনুরোধ, জানাজার নামাজে জামায়াত–শিবিরের কোনো নেতাকে রাখা যাবে না। তিনি আশা করেন, এই দায়িত্ব ছাত্রদলই পালন করবে।

মিশুর পোস্টে মন্তব্য করেছেন ছাত্রদলের আহ্বায়ক ফেরদৌস সায়মন, “তোর আগে আমার মৃত্যু না হলে, এই ওসিয়ত পূরণ করব।” অন্য একজন মন্তব্য করেছেন, “দেশবিরোধী শক্তির প্রতি কতটা ঘৃণা থাকলে মানুষ এমন কথা বলে!”

এ বিষয়ে মিশু জানিয়েছেন, ৫ আগস্টের পর থেকে জামায়াত–শিবিরের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ, রাজনৈতিক অপপ্রচার ও কটূক্তি তাকে ব্যথিত করেছে। এছাড়া বিএনপি চেয়ারপারসনের অসুস্থতা বা তারেক রহমানের দেশে না ফেরা নিয়ে ছড়ানো সন্দেহও তাঁকে গভীরভাবে মর্মাহত করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970