নতুন ইউএনওকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ১১:২৪ এএম

ছবি : মনোযোগ প্রকাশ

জামালপুর সদর উপজেলার সদ্য যোগদানকৃত নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি ঐক্য জোটের পক্ষ থেকে। বুধবার দুপুরে ইউএনও কার্যালয়ে এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক ইমামুল হাসান, সদর উপজেলা শাখার সভাপতি মো. আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম তারেক। এছাড়া বিভিন্ন মাদ্রাসার প্রধান শিক্ষক এবং শিক্ষক–কর্মচারীরা উপস্থিত ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন- রণরামপুর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, জামিরা পূর্বপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক রফিকুল ইসলাম রঞ্জু, উত্তর কৈডোলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক মোঃ মাসুদ রানা।

অনুষ্ঠানে শিক্ষক প্রতিনিধিরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীর জন্য শীতবস্ত্র সহায়তা প্রদানের আবেদনপত্র নতুন ইউএনওর হাতে তুলে দেন। ইউএনও মহোদয় সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “শিক্ষা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে যথাযথ সহযোগিতা প্রদান করা হবে।”

শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনায় পুরো ইউএনও কার্যালয় এক সৌহার্দ্যমূলক পরিবেশে পরিণত হয়, যা অনুষ্ঠানকে আরও উজ্জ্বল এবং স্মরণীয় করে তোলে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970