সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পিএম

ছবি: সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের ছররা বন্দুকের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতের এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত যুবকের নাম সালেহ আহমেদ জয়ধর (৩০)। তিনি কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার সংলগ্ন কারবালার টুক গ্রামের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে সালেহ আহমেদ দুই সহযোগীসহ ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। তারা চংকেট ও মারকান এলাকার সুপারি বাগানের মধ্যবর্তী স্থানে অবস্থান করছিলেন। এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায়ের লোকজন তাদের চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। এতে সালেহ আহমেদ ঘটনাস্থলেই মারা যান।

পরে তার সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কারবালার টুক গ্রামের মো. মাসুম আহমদ (২০) মরদেহটি বাংলাদেশে নিয়ে আসেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970