বিসিবির নতুন নির্বাচক প্যানেল ঘোষণা, নেতৃত্বে হাবিবুল বাশার
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২৩ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাবিবুল বাশার সুমন। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
৫৩ বছর বয়সী হাবিবুল বাশার সুমনের নির্বাচক হিসেবে আগে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। তিনি জাতীয় দল এবং নারী দলের নির্বাচক প্যানেলে দায়িত্ব পালন করেছেন।
নতুন প্যানেলে তার সঙ্গে রয়েছেন সাবেক পেসার হাসিবুল হোসেন। এছাড়া এই প্যানেলে নতুনভাবে যোগ দিয়েছেন নাঈম ইসলাম এবং নাদিফ চৌধুরী।
নির্বাচক প্যানেলের মেয়াদ চলবে ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। আফ্রিকায় অনুষ্ঠিতব্য ওই আসরের জন্য দল গঠনের দায়িত্বও তাদের ওপরই থাকবে।