সাকিবের জন্মদিনে লন্ডনে কেক কাটলেন বিসিবি পরিচালক আসিফ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৮:৫০ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম উজ্জ্বল তারকা সাকিব আল হাসানের ৩৯তম জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেন বিসিবির পরিচালক আসিফ আকবর। লন্ডনে অবস্থানকালে তিনি কেক কেটে সাকিবের জন্মদিন উদযাপন করেন।

একটি বেসরকারি টেলিভিশনের ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠানে উপস্থিত হয়ে কেক কাটার পর দুইজন একে অপরকে কেক খাইয়ে শুভেচ্ছা বিনিময় করেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিক ও ঘরোয়া পরিবেশে।

সাকিব আল হাসান ১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করেন। দেশের বাইরে অবস্থান করলেও তিনি নিয়মিত অংশ নিচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে, যা তার পেশাদার ক্রিকেট ক্যারিয়ারকে সচল রেখেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970