নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত লড়াই করে টানা তৃতীয়বারের মতো ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বুধবার (৩ জুন) ভারতের মারগাওয়ে অবস্থিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরুতে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। ম্যাচের ২২তম মিনিটে গিতা রানার গোলে এগিয়ে যায় নেপাল।

গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালাতে থাকে বাংলাদেশ। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ঋতুপর্ণা চাকমা গোল করে ম্যাচে সমতা ফেরান। তার গোলে ১-১ সমতা নিয়েই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাচ্ছিল না দলটি। ফলে ম্যাচ গড়ায় নাটকীয় শেষ মুহূর্তে।

যোগ করা সময়ের শেষ দিকে দুর্দান্ত এক আক্রমণ থেকে জয়সূচক গোল করেন সাগরিকা। তার সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বাংলাদেশ এবং টানা তৃতীয়বারের মতো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখায়।

এদিকে আগামী শুক্রবার অনুষ্ঠিতব্য ভারত ও ভুটানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী দলের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে টানা দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970