৫৯ বছর বয়সে গোল করে রেকর্ড গড়লেন কিং কাজু

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম

ছবি: সংগৃহীত

বয়স যে কেবল একটি সংখ্যা, সেটিই আবারও প্রমাণ করলেন জাপানের কিংবদন্তি ফুটবলার কাজুয়োশি মিউরা। বিশ্বের সবচেয়ে বয়স্ক পেশাদার ফুটবলার হিসেবে ৫৯ বছর বয়সে গোল করে নতুন করে আলোচনায় এসেছেন ‘কিং কাজু’ নামে পরিচিত এই তারকা।

জাপানের তৃতীয় বিভাগের ক্লাব ফুকুশিমা ইউনাইটেডের হয়ে ইওয়াকি ফুরুকাওয়ার বিপক্ষে ম্যাচে ইতিহাস গড়া গোলটি করেন মিউরা। ম্যাচের ৫২তম মিনিটে দারুণ এক গোল করে দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি। শেষ পর্যন্ত ৭-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে ফুকুশিমা ইউনাইটেড।

প্রতিযোগিতামূলক ফুটবলে এটি ২০২২ সালের নভেম্বরের পর মিউরার প্রথম গোল। এর আগে সুজুকা পিজির হয়ে এসি ওসাকার বিপক্ষে সর্বশেষ গোল করেছিলেন তিনি।

১৯৮৬ সালে ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন কাজুয়োশি মিউরা। এরপর ইতালি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার বিভিন্ন ক্লাবেও খেলেছেন তিনি। জাপান জাতীয় দলের জার্সিতে ৮৯ ম্যাচে ৫৫টি গোল করা এই কিংবদন্তি ২০০০ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন।

সম্প্রতি ইয়োকোহামা এফসি থেকে ধারে ফুকুশিমা ইউনাইটেডে নিজের চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত বাড়িয়েছেন মিউরা। এর মাধ্যমে পেশাদার ফুটবলে তার ৪২তম মৌসুম শুরু হতে যাচ্ছে।

জাপানি ফুটবলের অন্যতম বড় আইকন হিসেবে পরিচিত ‘কিং কাজু’ জানিয়েছেন, ৬০ বছর বয়সেও পেশাদার ফুটবল খেলে যাওয়ার লক্ষ্য রয়েছে তার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970