গুলিস্তানের খদ্দর মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৪ পিএম
ঢাকার গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দ্রুত ঘটনাস্থলে পোঁছেছে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আকতার জানান, খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে পাঁচটি ইউনিট পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য আরও একটি ইউনিট মোতায়েন করা হয়েছে, মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
সূত্রের বরাতে জানা যায়, আটতলা বিশিষ্ট এই কমপ্লেক্সের ছাদে আগুন ধরে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছাদের একটি গুদামে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।