নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লেন ইনকিলাব মঞ্চের কর্মীরা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৩ এএম
ইনকিলাব মঞ্চের কর্মীরা বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ ত্যাগ করেছেন। সংগঠনটির সদস্য সচিব জাবেরের নির্দেশনায় কর্মীদের নিরাপদে ঘরে ফেরার আহ্বান জানানো হয়।
এক নেতা জানিয়েছেন, ‘শনিবার (৭ ফেব্রুয়ারি) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। সেই ঘোষণা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
এ সময় ডাকসুর নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলীও উপস্থিত ছিলেন।
এর আগে ইনকিলাব মঞ্চ ফেসবুক পেজে জানিয়েছিল, ‘লীগ সাধারণ জনগণের সঙ্গে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচার ও নির্বাচন বানচালের প্রতিরোধের জন্য সকলকে নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হচ্ছে।’