১২ কেজি গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ৫০ টাকা
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১০ পিএম
ভোক্তাদের জন্য এলপি গ্যাসের দাম ফেব্রুয়ারি মাসে বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ঘোষণা অনুযায়ী, প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩০৬ টাকা থেকে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে ১৩৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম সোমবার (২ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয় এবং আজ সন্ধ্যা থেকে কার্যকর হবে।
এলপিজির সঙ্গে সঙ্গে অটোগ্যাসের দামেরও সমন্বয় করা হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৫৯.৮০ টাকা থেকে বাড়িয়ে ৬২.১৪ টাকা করা হয়েছে।
এর আগে জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বৃদ্ধি পেয়ে ১,৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম ২.৪৮ টাকা বাড়িয়ে ৫৯.৮০ টাকা করা হয়েছিল।