মব করে কেন্দ্রীয় ব্যাংক থেকে বের করে দেয়া হলো গভর্নরের উপদেষ্টাকে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

সদ্য বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচারী’ আখ্যা দেওয়া কর্মকর্তাদের দাবিতে বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টা আহসান উল্লাহকে জোর করে বের করে দেওয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের দাবিতে বেলা ১২টার দিকে ব্যাংকে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মকর্তারা চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল ও বদলি নোটিশ প্রত্যাহারের দাবি তুলেছিলেন। সমাবেশে গভর্নরের পদত্যাগের কথাও বলা হয়।

এক ঘণ্টা পর বাংলাদেশ ব্যাংকে সংবাদ সম্মেলন শেষে আহসান এইচ মনসুর ব্যাংক থেকে বের হন। তার সঙ্গে সঙ্গে আন্দোলনরত কর্মকর্তারা গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে জোর করে ব্যাংক থেকে বের করেন।

আহসান উল্লাহকে গত বছরের জানুয়ারিতে এক বছরের জন্য গভর্নরের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। শেষবার ১৬ ফেব্রুয়ারি তার চুক্তি আরও এক বছর বৃদ্ধি করা হয়েছিল। তিনি বাংলাদেশ ব্যাংকের সংস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এবং পাঁচটি ব্যাংক একীভূতকরণে নেতৃত্ব দিয়েছেন।

উপদেষ্টা বহিষ্কারের দুই ঘণ্টা পর অর্থ মন্ত্রণালয় বিকাল ৪টায় নতুন গভর্নর হিসেবে ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970