আজ থেকে শুরু প্রাথমিকের বৃত্তি পরীক্ষা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:০০ এএম

ছবি: সংগৃহীত

সারা দেশে শুরু হয়েছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা। বুধবার সকাল ১০টায় বাংলা বিষয়ের পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিনের পরীক্ষা চলবে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, গত ৫ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় পরিচালনা কমিটির সভায় পরীক্ষার সময়সূচি অনুমোদন করা হয়। পরে বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।

নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ এপ্রিল ইংরেজি, ১৭ এপ্রিল প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে আড়াই ঘণ্টা চলবে।

তবে তিন পার্বত্য জেলা- রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে আলাদা সময়সূচিতে পরীক্ষা নেওয়া হবে। এসব জেলায় ১৭ এপ্রিল প্রাথমিক গণিত পরীক্ষার মাধ্যমে বৃত্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৮ এপ্রিল বাংলাদেশ ও বিশ্বপরিচয় ও প্রাথমিক বিজ্ঞান, ১৯ এপ্রিল বাংলা এবং ২০ এপ্রিল ইংরেজি বিষয়ের পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শেষ হবে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নির্ধারিত সময়ের অতিরিক্ত আরও ৩০ মিনিট সময় রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970