দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৮:১৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের আকাশে ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামী ২৮ মে বৃহস্পতিবার সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সোমবার (১৮ মে) মাগরিবের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি গণমাধ্যমকে জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন।

ধর্মমন্ত্রী জানান, ২৯ জিলকদ ১৪৪৭ হিজরি উপলক্ষে অনুষ্ঠিত সভায় দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। পর্যালোচনায় বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও বলেন, আগামী ১৯ মে থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই হিসেবে ১০ জিলহজ, অর্থাৎ ২৮ মে সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970