ঈদুল আজহায় সংবাদপত্রে টানা ৫ দিনের ছুটি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সংবাদপত্র শিল্পে টানা ৫ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ সময়ে দেশের কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না বলে জানিয়েছে সংগঠনটি।

রোববার (১৮ মে) নোয়াব সভাপতি মতিউর রহমান চৌধুরীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি পালন করা হবে।

এছাড়া ২৭ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সংবাদপত্রের প্রকাশনা বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নোয়াবের সব সদস্য প্রতিষ্ঠানকে এ সিদ্ধান্ত যথাযথভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970