৩ জানুয়ারি ঢাকায় জামায়াতের মহাসমাবেশের ঘোষণা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৬ এএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের অন্যতম নায়ক শহিদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবি এবং দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজধানীতে মহাসমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

দলটি জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) দুপুর ১২টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

মহাসমাবেশ সফল করতে এরই মধ্যে সাংগঠনিক প্রস্তুতি শুরু হয়েছে। এ লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতাদের নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে এক মিলিয়নেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মহাসমাবেশের উদ্দেশ্য সম্পর্কে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই বিপ্লবের অগ্রসৈনিক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশজুড়ে ছড়িয়ে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের আটক করতে হবে। তিনি আরও বলেন, এসব দাবি বাস্তবায়ন না হলে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সমান সুযোগ বা ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা সম্ভব নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970