জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারেক রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টা ৩৩ মিনিটে তিনি স্মৃতিসৌধ প্রাঙ্গণ ত্যাগ করেন।

এর আগে রাত ১০টা ৪ মিনিটের দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে প্রবেশ করেন। সেখানে প্রায় আধা ঘণ্টা অবস্থান করে বিএনপির পক্ষ থেকে নিয়ম অনুযায়ী ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে স্মৃতিসৌধ এলাকা মুখর হয়ে ওঠে। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে অবস্থান নেন।

এ সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, বিজিবি, আনসার ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায়, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুসহ দলের স্থায়ী কমিটি ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা।

এর আগে শুক্রবার বিকেল ৪টা ৪০ মিনিটে তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে গিয়ে জিয়ারত করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970