একজন ব্যক্তি সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২৪ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারণার সময় জামায়াতে ইসলামী জোট মনোনিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এলাকায় ‘কার্টেল’ ধরনের রাজনীতি চলছে। তিনি সতর্ক করে বলেন, প্রভাবশালী যেই হোক না কেন, আইনের আওতায় আনা হবে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পাটওয়ারী বলেন, “পাবলো এসকোবারের মতো কার্টেল কিং ছিল, তেমনি ঢাকা-৮–এও তার মতো একজন ব্যক্তি আছে। সমাজের ওপরের স্তরের কেউ সকালে আল্লাহর নাম নিয়ে চাঁদাবাজি শুরু করেন।” তার ভাষ্য অনুযায়ী, এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও অভিযোগ করেন, এলাকায় অসভ্য আচরণ ও গ্যাংস্টারদের উপস্থিতি বেড়ে গেছে, জুনিয়রদের প্রতি সম্মান নেই এবং সন্ত্রাসী আচরণ বেড়েছে। পাটওয়ারী মন্তব্য করেন, “আমরা যেন আইয়ামে জাহেলিয়ায় বাস করছি। পাকিস্তানে যেমন দাউদ ইব্রাহিম ছিল, এখানেও এমন চরিত্র দেখা যাচ্ছে।”

ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “ভোটের মাধ্যমে তাদের সভ্য করা সম্ভব। আগামী ১২ তারিখে ভোট দিয়ে আমরা আইয়ামে জাহেলিয়া থেকে মুক্তি চাই।”

নির্বাচনী ইশতেহারে তিনি ঢাকা-৮ এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, ড্রেনেজ সমস্যা সমাধান এবং কাঁচাবাজার-সংক্রান্ত সংকট সমাধানকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধ, শহীদ ওসমান হাদির বিচারের বাস্তবায়ন, নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং স্কুলে দখলবাণিজ্য বন্ধ করার পরিকল্পনা জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970