এক লন্ডনি মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন: রাশেদ প্রধান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩ পিএম

ছবি: সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপির কর্মকাণ্ড ও নেতৃত্ব নিয়ে জনগণকে সচেতন করতে তিনি এইবারের নির্বাচনে সক্রিয় হয়েছেন। তিনি বলেন, “আমরা সবাই জানি, এক লন্ডনি মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন।”

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় রাশেদ প্রধান এ মন্তব্য করেন। তিনি সরাসরি বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নাম না উল্লেখ করে তাকে ‘লন্ডনি মুফতি’ আখ্যায়িত করেন।

রাশেদ প্রধান বলেন, “লন্ডন থেকে একজন মুফতি এসে নির্ধারণ করছেন, কে মুসলমান থাকবে, কে বিধর্মী। তার বক্তব্যের মাধ্যমে ইসলামের ইতিহাসকে বদলে দেওয়ার চেষ্টা করছেন। তবে গতকাল তিনি একটি সত্য কথা বলেছেন—৫ আগস্টের পরে নতুনভাবে জালেম তৈরি হয়েছে। সত্যি বলতে, টিআইবির রিপোর্টে দেখা গেছে, ৫ আগস্টের পর বাংলাদেশে ৬০০টি রাজনৈতিক সহিংসতার মধ্যে ৯২ ভাগের দায় বিএনপির।”

তিনি আরও বলেন, “যে নতুন জালেম সৃষ্টি হয়েছে, তার নাম বিএনপি। ১২ ফেব্রুয়ারি আমরা এ দলকে লালকার্ড দেখাবো। রাজশাহীর ছয়টি আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আগামী প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হবে।”

জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970