খালেদা জিয়ার মরণোত্তর পুরস্কার গ্রহণ করলেন নাতনি জাইমা রহমান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৬, ০৫:০৯ পিএম

ছবি: সংগৃহীত

নারী শিক্ষা ও গণতন্ত্রের অগ্রযাত্রায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মরণোত্তর ‘অদম্য নারী’ সম্মাননায় ভূষিত করা হয়েছে।

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রোববার (৮ মার্চ) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হাত থেকে এই পুরস্কার গ্রহণ করেন বেগম খালেদা জিয়ার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান।

এদিকে, দেশের আটটি বিভাগ থেকে মনোনীত ৩৯ জন নারীর মধ্য থেকে পাঁচজনকে বিশেষভাবে পুরস্কৃত করা হয়। তারা হলেন— খুলনার ববিতা খাতুন, চট্টগ্রামের শমলা বেগম, রংপুরের নুরবানু কবীর, ময়মনসিংহের নূরুন নাহার আক্তার এবং ঢাকার আফরোজা ইয়াসমিন।

এ ছাড়া বিভিন্ন বিভাগ থেকে আরও নারীদের এই সম্মাননার জন্য মনোনীত করা হয়েছে। ঢাকা বিভাগ থেকে আরিফা বেগম, মারুফা আক্তার, নাছরিন আক্তার, মুক্তা আক্তার ও আফরোজা ইয়াসমিন; রাজশাহী বিভাগ থেকে লতা খাতুন, রিজু তামান্না, রাশেদা বেগম, রাজিয়া খাতুন ও সুমাইয়া ইসলাম; চট্টগ্রাম বিভাগ থেকে আসমা আক্তার কনা, তাজকেরা চৌধুরী, বিলকিছ বেগম ও শমলা বেগম পুরস্কার পাচ্ছেন।

সিলেট বিভাগ থেকে কুলসুমা বেগম, আমিনা বেগম, রহিমা বেগম, কাঞ্চন বেগম ও রিফাত আরা রিফা; খুলনা বিভাগ থেকে তারানা তাবাচ্ছুম, ববিতা খাতুন, লুৎফুন নেছা বেগম, শরিফা ইয়াসমিন ও রাজিয়া খাতুন; রংপুর বিভাগ থেকে ফরিদা পারভীন, রিক্তা বানু, রাশেদা বেগম, পারভীন আক্তার ও খন্দকার আবিদা সুলতানা রিয়া সম্মাননা পাচ্ছেন।

এ ছাড়া বরিশাল বিভাগ থেকে নিলুফা ইয়াছমিন, নাহীদ রুমানা মিতু, দেলোয়ারা বেগম, সালমা আক্তার ও রিতা ব্রহ্ম এবং ময়মনসিংহ বিভাগ থেকে নুরুন নাহার বেগম, উম্মে রাফিবা জাহান, হাসনা হেনা বারী, নাসরীন বেগম ও তাহমিদা এই সম্মাননায় ভূষিত হয়েছেন।

নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান ও অদম্য মনোবলের স্বীকৃতি হিসেবে এসব নারীকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই পুরস্কার নারীদের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে আয়োজকরা মনে করেন। একই সঙ্গে এমন স্বীকৃতি নারীদের সংগ্রাম, নেতৃত্ব ও সাফল্যের গল্পকে সবার সামনে তুলে ধরতে সহায়ক বলে মনে করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970