সাংবাদিকদের বকেয়া বেতন-বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জামায়াত সেক্রেটারির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের বকেয়া বেতন-ভাতা এবং ঈদ বোনাস দ্রুত পরিশোধের আহ্বান জানিয়েছেন মিয়া গোলাম পরওয়ার।

মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার এ আহ্বান জানান।

তিনি বলেন, ঈদকে সামনে রেখে অনেক গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও কর্মচারীদের বেতন-ভাতা এবং ঈদ বোনাস বকেয়া থাকার খবর অত্যন্ত উদ্বেগজনক ও বেদনাদায়ক।

গোলাম পরওয়ার আরও উল্লেখ করেন, ঈদ আনন্দ ও পরিবারের সঙ্গে সময় কাটানোর উৎসব। কিন্তু এমন সময়ে যারা তাদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হন, তাদের কষ্ট সত্যিই হৃদয়বিদারক।

তিনি বলেন, প্রতিকূল পরিস্থিতির মধ্যেও যারা প্রতিদিন সত্য তুলে ধরেন এবং মানুষের কথা বলেন, তাদের এ ধরনের অনিশ্চয়তার মধ্যে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংশ্লিষ্ট গণমাধ্যম মালিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সকল বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধ করতে হবে। সাংবাদিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা একটি সম্মিলিত নৈতিক দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

শেষে তিনি সাংবাদিক সমাজসহ দেশবাসীকে আগাম ঈদের শুভেচ্ছা জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970