হজ পালনে বুধবার সৌদি আরব যাচ্ছেন জামায়াত আমির
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৬, ১০:৪৩ পিএম
ছবি: সংগৃহীত
পবিত্র হজ পালন করতে বুধবার (২০ মে) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (১৯ মে) দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুরের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা দেবেন তিনি।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে পবিত্র হজ পালন শেষে আগামী ১ জুন দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছে দলটি।
হজযাত্রাকে কেন্দ্র করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডা. শফিকুর রহমান।