বিএনপি প্রার্থী বুলেট দিয়ে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান: জামায়াত আমির

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩০ এএম

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

পাবনার ইশ্বরদীতে সাম্প্রতিক ঘটনায় বিএনপি প্রার্থীর ভূমিকা নিয়ে তীব্র অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ঘটনাটি কোনোভাবেই আকস্মিক নয়। এটি প্রমাণ করে— ব্যালট নয়, বিএনপি প্রার্থী বুলেটের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব মন্তব্য করেন।

স্ট্যাটাসে তিনি লেখেন, “পাবনার ইশ্বরদীতে আজ যা ঘটে গেল, তা হঠাৎ করে হয়নি। বিএনপির দলীয় প্রার্থীর অসহিষ্ণু ও উসকানিমূলক বক্তব্য এবং কর্মকাণ্ডই দেখিয়ে দিচ্ছে— এখানে গণতান্ত্রিক প্রতিযোগিতা নয়, বরং সন্ত্রাসের ভয় দেখিয়ে পরিস্থিতি নিজেদের পক্ষে নিতে চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, প্রশাসন যে সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার করছে, জনগণ এখন দেখতে চায় তারা কী ব্যবস্থা নেয়। তবে সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে জামায়াতের অবস্থান স্পষ্ট— “জামায়াত কোনো সন্ত্রাসের কাছে মাথা নত করবে না।”

ডা. শফিকুর রহমান বলেন, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও জোরদার করা হবে। সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া ছাড়া বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। “ইনশাআল্লাহ আমরা থামব না,”— যোগ করেন জামায়াতের এই আমির।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970