হাদিকে শ্রদ্ধা জানাতে উপজেলাজুড়ে বন্ধ সব দোকান

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে তার নিজ উপজেলা ঝালকাঠির নলছিটিতে নেমে এসেছে শোকের ছায়া। প্রিয় সন্তানকে হারানোর বেদনায় ভারাক্রান্ত এলাকাবাসী হাদির প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার (২০ ডিসেম্বর) উপজেলাজুড়ে সব দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা।

উপজেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এর আগে সকালে শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে দোকান বন্ধ রাখার আহ্বান জানানো হলে তাতে সাড়া দেন সব শ্রেণির ব্যবসায়ীরা।

নলছিটি পৌর বস্ত্র ব্যবসায়ী কমিটির সভাপতি নেওয়াজ হোসাইন জানান, শরিফ ওসমান হাদি ছিলেন নলছিটির গর্ব। তাকে সম্মান জানাতেই উপজেলার সব ব্যবসায়ী একযোগে দোকানপাট বন্ধ রেখে এ কর্মসূচিতে অংশ নিয়েছেন।

তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদির পরিচিতি ও অবদান এখন শুধু নলছিটিতে সীমাবদ্ধ নয়, দেশ ছাড়িয়ে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ী শাহাদাত ফকির, রফিকুল ইসলাম ও জিয়াউল কবীর মিঠু বলেন, শরিফ ওসমান হাদি একজন জাতীয় বীর। তার জন্মভূমি নলছিটি হওয়ায় আমরা গর্বিত। তার স্মরণে ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970