সিলেটে সাদাপাথর লুটকাণ্ডে বহিষ্কার, পদ ফিরে পেলেন বিএনপি নেতা সাহাব উদ্দিন

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম

ছবি: সংগৃহীত

সিলেটের সাদাপাথর লুটের ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত বিএনপি নেতা সাহাব উদ্দিনের প্রাথমিক সদস্য পদসহ সব পদপদবি পুনর্বহাল করা হয়েছে। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এবং সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, সাহাব উদ্দিনের বিরুদ্ধে পূর্বে জারি করা সব ধরনের স্থগিতাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদসহ সব পদবি পুনঃস্থাপন করা হয়েছে।

এর আগে গত আগস্টে সাদাপাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তখন বহিষ্কারের চিঠিতে চাঁদাবাজি, দখলবাজি এবং বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের কথা উল্লেখ করা হয়েছিল।

উল্লেখ্য, ২০২৫ সালের আগস্টে সিলেটের সাদাপাথর লুটের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। ওই ঘটনার পর ১১ আগস্ট রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সাহাব উদ্দিনের সব দলীয় পদ স্থগিত করা হয়।

পরবর্তীতে গত বছরের ১৩ সেপ্টেম্বর সিলেট মহানগরীর আম্বরখানা এলাকা থেকে র‌্যাব-৯ তাকে গ্রেপ্তার করে। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970