বরিশাল-৫ ফয়জুল করীমের পক্ষে মাঠে নামছে জামায়াত

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ১০:২৯ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ (সদর ও সিটি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে সমর্থন জানিয়ে নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মঙ্গলবার দুপুর ২টার মধ্যে বরিশাল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা প্রত্যাহার করেন। এ সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুফল চন্দ্র গোলদারের কাছে তিনি আবেদনপত্র জমা দেন।

মনোনয়ন প্রত্যাহারের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুয়াযযম হোসাইন হেলাল বলেন, অনেক ত্যাগের বিনিময়ে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এই ত্যাগের ফসল হিসেবে তারা একটি ন্যায় ও ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চান, যেখানে সন্ত্রাস ও চাঁদাবাজির কোনো স্থান থাকবে না।

তিনি আরও বলেন, দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে জামায়াতে ইসলামীর আমিরের নির্দেশনা ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তিনি প্রার্থিতা প্রত্যাহার করেছেন। চরমোনাইয়ের সম্মান রক্ষার্থে জামায়াত এই আসন থেকে সরে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

জামায়াতের এই নেতা জানান, এখন থেকে বরিশাল-৫ আসনে জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মী ও সমর্থক ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের পক্ষে মাঠে থাকবেন। হাতপাখা প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে প্রচারণা চালিয়ে তাকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে বলে তিনি জানান।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970