রাজারহাট উপজেলা প্রশাসকে আলোচনার কেন্দ্রবিন্দু আনিছুর রহমান লিটন
মো. আতিকুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১১:০৮ পিএম
কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রশাসক পদকে ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সমাজসেবক ও মানবিক ব্যক্তিত্ব আনিছুর রহমান লিটন। দীর্ঘদিন ধরে সামাজিক, মানবিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আস্থা অর্জন করেছেন।
স্থানীয়দের মতে, আনিছুর রহমান লিটন একজন স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে কোনো বিতর্ক বা নেতিবাচক অভিযোগ নেই। তিনি মনে করেন, নেতৃত্ব মানে জনসেবার সুযোগ, ক্ষমতার অপব্যবহার নয়। তার এই দৃষ্টিভঙ্গি বিশেষ করে তরুণদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে।
মানবিক কার্যক্রমে তিনি নিয়মিত সক্রিয়। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, রোগীদের চিকিৎসা সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ এবং বন্যা বা দুর্যোগের সময় ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার মতো কাজ করে আসছেন তিনি। জরুরি পরিস্থিতিতে তার ত্রাণ সহায়তা দল দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায় বলেও জানা গেছে।
রাজারহাট সদর ইউনিয়নের বাসিন্দা আক্কাস আলী বলেন, আনিছুর রহমান লিটন দীর্ঘদিন ধরে অসহায় মানুষের পাশে রয়েছেন। তার সহায়তায় অনেক মানুষ নতুন করে জীবন শুরু করার সুযোগ পেয়েছেন।
অন্যদিকে, স্থানীয় অভিভাবক রফিকুল ইসলাম জানান, তিনি শুধু খাদ্য বা চিকিৎসা সহায়তা নয়, শিক্ষার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। এলাকার এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার দায়িত্ব নিয়ে তিনি একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন।
উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা, আনিছুর রহমান লিটন উপজেলা প্রশাসক নির্বাচিত হলে রাজারহাটের সার্বিক উন্নয়ন আরও গতিশীল হবে। স্থানীয়দের বিশ্বাস, তার নেতৃত্বে রাজারহাট একটি আধুনিক ও মডেল উপজেলায় পরিণত হতে পারে।
সর্বস্তরের মানুষের মতে, মানবিক গুণাবলি, সততা ও জনসম্পৃক্ততার কারণে আনিছুর রহমান লিটন বর্তমানে রাজারহাটের রাজনীতিতে আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন।