নেতার মেয়ের বিয়েতে এসে গ্রেপ্তার হলেন তিন পলাতক যুবলীগ নেতা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৯:২১ পিএম

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির রামগড় পৌরসভায় এক বিয়ের অনুষ্ঠানে গিয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা তিন যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া তিনজনই পৌরসভার ওয়ার্ড পর্যায়ের যুবলীগ নেতা। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে তারা এলাকা ছেড়ে আত্মগোপনে ছিলেন। বিভিন্ন মামলায় তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

গ্রেপ্তারকৃতরা হলেন রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক (২৭)।

শুক্রবার সকালে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, তাদের বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ২০২৩ সালে যুবলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এবং অপরটি ২০২৪ সালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের করা হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা এই তিন নেতা ওয়ার্ড যুবলীগ সভাপতির মেয়ের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এলাকায় আসেন। বৃহস্পতিবার রাতে তারা গায়ে হলুদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং পরে নিজ নিজ বাড়িতে অবস্থান করেন।

শুক্রবার দুপুরে বিয়ের মূল অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও তার আগেই সকালে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

তবে বিয়ের অনুষ্ঠানে ওয়ার্ড যুবলীগ সভাপতি মোহাম্মদ সোহেল উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘদিন পলাতক থাকা ওই তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970