তীব্র শীতে অসহায় মানুষের পাশে ছাত্রনেতা হাবিব, রাতে ঘুরে বিতরণ করলেন শীতবস্ত্র
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ০৮:৪২ পিএম
প্রচণ্ড শীত আর শৈত্যপ্রবাহে জনজীবন যখন বিপর্যস্ত, তখন মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন তরুণ ছাত্রনেতা হাবিব। মঙ্গলবার সন্ধ্যায় তিনি বিভিন্ন সড়ক, ফুটপাত ও জনপদ ঘুরে অসহায়, দুস্থ ও ভাসমান মানুষের খোঁজ করেন। পরে তাদের হাতে তুলে দেন শীতবস্ত্র-উষ্ণ কম্বল।
হঠাৎ পাওয়া কম্বল যেন শীতার্ত মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসে। দীর্ঘদিন শীতের কষ্টে দিন কাটানো বহু মানুষ কম্বল হাতে পেয়ে স্বস্তির হাসিতে মুখ উজ্জ্বল করে তোলেন। বিশেষ করে শিশু, বয়োজ্যেষ্ঠ ও রাতের বেলা ফুটপাতে থাকা মানুষদের মাঝে কম্বল বিতরণের সময় আবেগঘন মুহূর্ত সৃষ্টি হয়।
মানবিক এ কার্যক্রম সম্পর্কে ছাত্রনেতা হাবিব বলেন, “মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো একজন ছাত্রনেতার নৈতিক দায়িত্ব। নিজের সামর্থ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি শীতার্ত মানুষের মুখে একটু স্বস্তি ফেরাতে। সমাজের সক্ষম সবাই যদি এমন উদ্যোগ নেয়, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই কমে আসবে।”
হাবিবের এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসী মনে করছেন, সমাজ উন্নয়নে তরুণদের এমন মানবিক ভূমিকা সমগ্র সমাজকে আরও এগিয়ে নিতে বড় ভূমিকা রাখবে।